এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ১৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর বাউফল উপজেলার কেসাবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাজে মহল গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মোসা: মাহমুদা হোসেন পুতুল দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। রাজধানী ঢাকার বাড্ডা হলেন সেন্টারের ১১৪ নং দোকান ‘ফাহিম ফ্যাশন’ ছিল তার ব্যবসা প্রতিষ্ঠান। তবে সম্প্রতি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তার নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ করেছেন।
পুতুল অভিযোগ করে বলেন, স্থানীয়ভাবে বিভিন্নভাবে তাকে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, কোনো দল মানুষ করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে একজন মানুষকে জনতা তৈরি করে নির্যাতন করা কাম্য। বর্তমানে তিনি গ্রামে অবস্থান করতে পারছেন না এবং ঢাকায় বসবাস করছেন।
বাউফল উপজেলায় বিএনপির কার্যক্রম সক্রিয় থাকলেও পুতুলের সঙ্গে কোন দল বা গোষ্ঠীর বিরোধ রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুতুল জানান, তিনি ৩নং ওয়ার্ডের বাজে মহল গ্রামের আবুল হাসেম শিকদারের মেয়ে। দীর্ঘদিন ব্যবসা করার পরও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি এখন ঢাকায় অবস্থান করছেন।
ব্যবসায়ী হিসেবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার এই অভিযোগ স্থানীয়ভাবে উদ্বেগের সৃষ্টি করেছে। পুতুলের অভিযোগ অনুযায়ী, কোনো ব্যক্তিকে জনমত তৈরি করে নির্যাতন করা সমীচীন নয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা তদন্তের তথ্য পাওয়া যায়নি।
Leave a Reply