সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪১ সময় দেখুন

মোঃ মহির উদ্দিন, নাগরপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ১৬ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): “মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১০.৩০ মিনিটে উপজেলার একটি জলাশয়ে এ পোনা অবমুক্ত করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জনাব রবিউল আওয়াল লাভলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব লিখন বণিক। আরও উপস্থিত ছিলেন আহমদ আলী রানা উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন উপস্থিত ছিলেন জিহাদ হোসেন ডিপটি

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, “দেশের আমিষের চাহিদা পূরণে মৎস্য সম্পদের কোনো বিকল্প নেই। জলাশয়ে পোনা অবমুক্ত ও মৎস্য সম্পদ রক্ষার মাধ্যমে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারবো।”

সভাপতির বক্তব্যে ইউএনও লিখন বণিক বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। কারেন্ট জাল ব্যবহার বন্ধ ও পোনা মাছ নিধন রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর