রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে বিএনপি সর্বদা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে আসছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ঢাকা, ১৫ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে বিএনপি সর্বদা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে আসছে।

জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপি এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা সত্যিকার অর্থে জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ভাগ্যের সঙ্গে বেগম খালেদা জিয়া ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বারবার আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণের প্রত্যাশা—বর্তমান সরকার বেগম খালেদা জিয়ার নীতি, আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ পরিচালনা করবে।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সার্বিক কল্যাণ ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর