শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

এই সরকার ১৮০ দিন অতিক্রান্ত হলেও সরকার আশাজাগানিয়া তেমন কিছু করতে পারেনি : ইসলামী আন্দোলন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ঢাকা, ১৪ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর উত্তর ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশা জাগানিয়া না।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পরে বহু প্রত্যাশা জাগিয়ে এবং দায় নিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু ১৮০ দিন অতিক্রান্ত হলেও সরকার আশাজাগানিয়া তেমন কিছু করতে পারেনি।

গাজী আতাউর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য ১৮০ দিনের যে বাধ্যবাধকতা ছিল তা পুরোপুরি উপেক্ষিত হয়েছে। উচ্চকক্ষ গঠনের বাধ্যতামূলক সময়ও মানা হয়নি। জনরায়ের প্রতি এটা স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞা।

‎ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শওকত আলী হাওলাদার, মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতি অলিউল্লাহ, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাছউদুর রহমান, শ্রমিক নেতা আলহাজ আমীরুল হক, মাহবুব ইসলাম, যুব নেতা হাফেজ ইকবাল, মুফতি নিজাম উদ্দিন, ডাক্তার মো. মুজিবুর রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর