বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

দেশে গ্যাস সংকট, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন : রুহুল কবির রিজভী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ঢাকা, ০৬ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গ্যাস সংকট, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

তিনি অভিযোগ করেছেন, সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। জনগণের কল্যাণ ও দেশের চলমান সংকট মোকাবিলায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, “দেশে গ্যাস, হাম, ডেঙ্গুসহ সব ধরনের সংকট সমাধানে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তার অঙ্গীকার অনুযায়ী জনগণকে প্রাধান্য দিয়ে তিনি দায়িত্ব পালন করছেন।”

তবে সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ও তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করা হয়েছিল। এখনো একই ধরনের চক্রান্ত চলছে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর