বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

জুলাই স্মৃতি জাদুঘরের টিকিটের মূল্য বড়দের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৯ সময় দেখুন

ঢাকা, ০৪ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার (৫ আগস্ট)। উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি শুধু যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত থাকবে। এরপর ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন করে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জাদুঘরে প্রবেশের জন্য সবাইকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। বড়দের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খোলা থাকবে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ, আন্দোলনের বিভিন্ন পর্যায়, ঐতিহাসিক দলিল, আলোকচিত্র, ভিডিওচিত্র এবং নানা স্মারক নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘর।

উল্লেখ্য, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর