সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইউএই সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ঢাকা, ০২ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য ও নথি বিনিময়ের কাজ চলছে এবং দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে এ বিষয়ে যোগাযোগ চলছে। ইউএই কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেসব তথ্য পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

দুবাইয়ে বেনজীর আহমেদের জামিনের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইনি প্রক্রিয়ার আওতাধীন। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে জামিন পেয়েছেন বলে খবর প্রকাশিত হয়। তবে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, এ বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।

বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে এর আগে সরকার প্রত্যর্পণ সংক্রান্ত প্রক্রিয়াও শুরু করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর