সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার : কৃষিমন্ত্রী 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩২ সময় দেখুন

ঢাকা, ০২ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকেই কাঁচা মরিচ আমদানি শুরু করা যাবে। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে। একই সঙ্গে আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। এতে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল।

শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনের সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের জন্য বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। তিনি গণমাধ্যমকে বাজার পরিস্থিতি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান এবং বলেন, এতে কৃত্রিম সংকট ও মূল্য কারসাজির সুযোগ কমবে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত এক সভায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী। সভা শেষে তাঁরা শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর