বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

আপনারা বালুর ট্রাক বা ট্রাক্টর রাখেন, আমরা সব বাধা অতিক্রম করব : সিলেটে নাহিদ ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৭ সময় দেখুন

সিলেট, ৩০ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আপনারা বালুর ট্রাক বা ট্রাক্টর রাখেন, আর যা খুশি রাখতে পারেন সব বাধা আমরা অতিক্রম করব।’

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের জুলাই অভ্যুত্থানের পরে দুটি প্রধান অ্যাজেন্ডা হলো বিচার এবং সংস্কার। আমরা বিচার চাই, কারণ বিচারের মাধ্যমে কেবল পূর্বতন যে ফ্যাসিস্ট শক্তি তাকে ন্যায়বিচারের মধ্যে আনা সম্ভব। আর সংস্কারের মাধ্যমে নতুন কেউ স্বৈরাচার হবে না, নতুন ফ্যাসিবাদ হবে না, সেটা নিশ্চিত করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘যদি বিচার না হয় তাহলে পূর্বতন ফ্যাসিস্ট শক্তিটা ফেরত আসবে। যদি সংস্কার না হয়, আজকে যারা ক্ষমতায় আছে বা যেই ক্ষমতায় থাকুক, এই কাঠামোতে তারা নতুন করে স্বৈরাচার হয়ে উঠবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের জুলাই শহীদদের কাছে কমিটমেন্ট, দেশের জনগণের কাছে কমিটমেন্ট, আমরা পুরোপুরি ফ্যাসিস্ট, দেশবিরোধী ও আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে কোনো সুযোগ দেব না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না কবে আসবেন, সেটা ঢাকার মাটিতে পা রাখলেই দেখা যাবে। আমরা সেটার জন্য প্রস্তুত আছি এবং নতুন কোনো স্বৈরাচারী শক্তি আমরা হতে দেবো না।’

এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর