মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৪২ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৭ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহতদের সুস্থতা কামনা এবং শহীদদের স্মরণে ঢাকার আশুলিয়ায় দোয়া ও স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় আশুলিয়ার বাইপাইল এলাকার বগাবাড়ী স্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা শাখার উদ্যোগে এ দোয়া ও স্মরণ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আফজাল হোসাইন, ঢাকা জেলা আইন আদালত বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি মো. হাসান মাহবুব মাস্টার এবং ঢাকা জেলা সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি মো. লুৎফর রহমান মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা আমীর অধ্যক্ষ বশির আহম্মেদ।
বক্তারা গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি এবং গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর