রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বর্তমানে দেশের প্রায় ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৪ সময় দেখুন

ঢাকা, ২৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন উপলক্ষ্যে ‘কৃষিই কৃষ্টি-কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশের প্রায় ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, কৃষি নিয়ে অনেকেই পড়া লেখা করলেও বিসিএস দিয়ে পুলিশ প্রশাসনসহ অন্য জায়গায় চলে যান।

তিনি বলেন, কৃষিতে যা পড়া লেখা করেন তারা মাটির মানুষ ও দেশপ্রেমিক। তাদের শরীর থেকে মাটির গন্ধ পাওয়া যায়।

এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতির ভিত্তি একেবারেই ভেঙ্গে দিয়েছে। প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙ্গে ফেলা হয়েছে।

এসব সংকট থেকে উত্তরণের মধ্য দিয়ে সরকার দেশ মেরামত করে এগিয়ে নিবে। সরকারের মূল পরিকল্পনা এই ভঙ্গুর অর্থনৈতিক ও সামাজিক কাঠামো পুনর্নির্মাণ করা।

মির্জা ফখরুল বলেন, সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। দেশের ৪ কোটি শিক্ষিত যুবক বেকার। একটা পদের জন্য ৫ লাখ আবেদন আসে। এই সমস্যা রাতারাতির শেষ করা যাবে না। তাই পরিকল্পনা অনুযায়ী কাঠামো সাজাতে হবে।

তিনি বলেন, অর্থনৈতিকভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ও কারিগরি শিক্ষায় শিক্ষিত শ্রমশক্তি বিদেশে পাঠাতে সরকার পদক্ষেপ নিয়েছে।

এসব সেক্টরে সরকার এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর