মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৩ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা উপলক্ষে শোভাযাত্রা ও টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড.এস.এম. হেমায়েত জাহান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো: আবু ইউসুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড মাহবুব রব্বানী এর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড.মো: নেছারউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড মোহাম্মদ আতিকুর রহমান, ওশানোগ্রাফী অনুষদের ডিন ও পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Leave a Reply