বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের আহ্বানে ৭টি ইসলামী দলের শীর্ষ নেতাদের নিয়ে ফটিকছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

ফটিকছড়ি (চট্টগ্রাম), ১৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার ৭টি ইসলামী দলের শীর্ষ নেতাদের নিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে নেতারা ঐকমত্যে পৌঁছান। একই সঙ্গে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব, মধুপুর), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন এবং ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান।

এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন- মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া, জান্নাতুল ইসলামসহ অন্যরা।

সভায় উপস্থিত সাত দলের নেতৃবৃন্দ আগামীতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

সভায় সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলার বহু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। এতে বলা হয়, অনেক মানুষ ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অত্যন্ত জরুরি।

বক্তারা বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব।

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের জেলা ও উপজেলা শাখার পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ, দুর্গত মানুষের সহযোগিতা এবং পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর