বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে অতিবৃষ্টিতে পানিবন্দী ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারে রংপুর জেলা পরিষদের ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৫ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গত কয়েকদিনের টানা অতিবৃষ্টিতে প্লাবিত রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ করেছে রংপুর জেলা পরিষদ।আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশ্যে বলেন, ” আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখে,দুঃখে সব সময় আমাকে পাশে পাবেন,এ ভাবেই আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।”

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
জানা গেছে, টানা অতিবৃষ্টির কারণে পাঁচগাছি ইউনিয়নের সাতটি গ্রাম পানিতে তলিয়ে যায়। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং দিনমজুরসহ নিম্ন আয়ের বহু মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও রোপা আমনের বীজতলা নস্ট হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকগণ।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা রংপুর জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এ সময়ে খাদ্য সহায়তা তাদের পরিবারকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

উল্লেখ্য যে,গত সপ্তাহে অত্র এলাকায় জলাবদ্ধতার কারণে পানিবন্দী মানুষের কল্যাণ্যে মূল সড়ক কেটে তাৎক্ষণিক দূর্যোগ মোকাবেলা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে রাস্তা কেটে জনদূর্ভোগ নিরসন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর