মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন

আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার : নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৫২ সময় দেখুন

ঢাকা, ২৫ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার। আগামী ২৮ জুন থেকে এ ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ, পর্যটন এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী এই ৫ কেন্দ্রে মিলবে টুরিস্ট ভিসা।

বিভিন্ন প্রশাসনিক কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম সীমিত ছিল। নতুন এ সিদ্ধান্তের ফলে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষার পাশাপাশি পর্যটনের উদ্দেশ্যেও ভারত ভ্রমণের সুযোগ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ভিসা আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর