মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প : নিহত এখন পর্যন্ত ১৬৪ জন, আহত ৯৭১ জন, আরও বহু হতাহতের আশঙ্কা 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫২ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৫ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৯৭১ জন। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। এতে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় আঘাত হানে এই শক্তিশালী ভূমিকম্প।

দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ ১৬৪ জনের মৃত্যু ও ৯৭১ জনের আহত হওয়ার তথ্য জানান।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য। সেখানে বিপুল সংখ্যক ভবন ধসে পড়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এই রাজ্যকে ‘দুর্যোগ এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন।

১৯০০ সালের ২৯ অক্টোবরের পর এটিই ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। অক্টোবরে দেশটির উপকূলীয় অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত দৃশ্যে দেখা গেছে, লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপ থেকে জীবিত তিনটি শিশুকে উদ্ধার করা হয়েছে।

বর্তমানে উদ্ধারকারীরা ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই ধসে পড়া ভবনগুলোতে জীবিতদের সন্ধান চালাচ্ছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়াদের টেনে বের করে আনার আপ্রাণ চেষ্টা করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর