শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

আশুলিয়ায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৩ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২১ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে জেলা ডিবি (উত্তর) বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গত ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ ফরহাদ হোসেন (৪৩), পিতা: মোঃ মোশারফ হোসেন
২। মোঃ সোহেল (৪২), পিতা: মৃত গোলাম মোস্তাফা

অভিযানকালে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—
৫৬০ পিস নেশাজাতীয় ইনজেকশন (জি-পেথিডিন), যার আনুমানিক বাজার মূল্য ১,১২,০০০ টাকা
৫৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন (জি-মরফিন), যার আনুমানিক বাজার মূল্য ১,১৬,০০০ টাকা
মাদক পরিবহনে ব্যবহৃত ১টি হোন্ডা হর্নেট মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০ টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৮৮, তারিখ: ২১/০৪/২০২৬)। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর