সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও শাস্তির দাবী জাতীয় ঢাকা প্রেস ক্লাবের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ সময় দেখুন

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিনা পারিশ্রমিকে দুই হাজার কিডনি প্রতিস্থাপনকারী মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় ঢাকা প্রেস ক্লাব। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে তাদেরকে আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে জাতীয় ঢাকা প্রেস ক্লাবের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও সভাপতি. সিনিয়র সাংবাদিক.  বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদ এই দাবি জানান।

বিবৃতিতে সংগঠনের শীর্ষ দুই নেতা বলেন, শ্যামলীর সিকেডি ইউরোলজি হাসপাতালের প্রতিষ্ঠাতা. বিনা পারিশ্রমিকে দুই হাজার কিডনি প্রতিস্থাপনকারী মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে গিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদা দাবি ও হুমকি প্রদানের ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। আমরা এর ধিক্কার জানাই। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বা নাম ভাঙ্গিয়ে প্রভাব খাটিয়ে চাঁদা দাবি করা শুধু আইনবিরোধীই নয় বরং এই সমাজের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, এ ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করা না গেলে সরকারের ইতিবাচক উন্নয়ন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় পড়বে। দ্রুত এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করে দেশব্যাপী চাঁদাবাজি বন্ধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর