রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

বিশেষ অভিযানে জাল টাকা ও হেরোইনসহ ২ আসামী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩১ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১১ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১ লক্ষ টাকার জাল নোট ও ৩০ গ্রাম হেরোইনসহ ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল গত শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকা থেকে জাল টাকার ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা সমমূল্যের বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম ঝালকাঠি জেলার নলছিটি থানার গোপালপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোলড়া এলাকায় বসবাস করছিলেন।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ধামরাই থানাধীন রূপনগর এলাকায় পৃথক আরেকটি অভিযানে এসআই সুজিত কুমার মৃধার নেতৃত্বে ডিবি (উত্তর) এর একটি দল পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ স্বপন (৪৮) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মনিরুল ইসলামের বিরুদ্ধে ৫টি এবং স্বপনের বিরুদ্ধে ৯টিসহ একাধিক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর