সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

পীরগঞ্জে গৃহবধু ধর্ষণ চেষ্টার অভিযোগ : প্রভাবশালী অভিযুক্তের ঘটনা ধামাচাপা দেবার চেষ্টায় ফুঁসে উঠেছে গ্রামবাসী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৯ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১১ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পীরগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার প্রেক্ষিতে থানায় অভিযোগ; প্রভাব খাটিয়ে পার পাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসী, অভিযুক্তের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেবার পায়তারা-এলাকায় ক্ষোভের সঞ্চার।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে-এমন আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার।
লিখিত অভিযোগে ভুক্তভোগী মোছা. রেশমা বেগম (৩৫) জানান, উপজেলার ৯নং পীরগঞ্জ ইউনিয়নের হিলি গ্রামের বাসিন্দা মো. মিরাজ মিয়া (৪০) দীর্ঘদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।কিন্তু তিনি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। বিলম্বে থানায় দাখিলকৃত অভিযোগ অনুযায়ী- গত ৭ এপ্রিল, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী নিজ বাড়ির পূর্ব দুয়ারী ঘরে একা কাপড় গোছানোর সময় অভিযুক্ত হঠাৎ ঘরে ঢুকে পড়েন। এরপর সে পিছন দিক থেকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভুক্তভোগীর ডাক-চিৎকারে তার ছেলে ঘটনাস্থলে পৌঁছে গেলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, “আমি যদি চিৎকার না করতাম, তাহলে আরও বড় অনর্থ ঘটতে পারত।” তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং বিষয়টি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এলাকাবাসীর মধ্যেও এ ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু তদন্ত ও দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে অভিযুক্ত প্রভাব খাটিয়ে পার পেয়ে যেতে পারে।

পীরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে এখনো অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর