আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৮ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো জনতা ডায়াগনস্টিক এন্ড কনসাটেশন সেন্টারের।আজ ৮ এপ্রিল বুধবার দুপুরের ওই উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জবাসীকে স্বাস্থ্যসেবা দোড়গোড়ায় পৌঁছে দিতে দীর্ঘদিনের লালন করা স্বপ্নের বাস্তবায়নের দ্বার উন্মোচন হলো। উক্ত সেন্টারটির ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহাজাদা পিন্টু, সহযোগী অধ্যাপক(সার্জারী বিভাগ) রংপুর মেডিকেল কলেজ – উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বলেন, “স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা পীরগঞ্জবাসীর দোড়গোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে আমি দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।”
এর আগে ফিতা কেটে জনতা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র রংপুর জেলা আহবায়ক জনাব মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা লতিফা খানম, চেয়ারম্যান, জনতা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। প্রধান অতিথির বক্তব্যে জনাব সাইফুল ইসলাম জানান,
ডা. শাহাজাদা পিন্টু পীরগঞ্জেরই সন্তান, আমরা সবাই মিলে তাঁর লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে সহযোগিতা করে সঠিক ও উন্নত স্বাস্থ্যসেবা সুলভে গ্রহণ করতে চাই।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. ওয়াজিহাতুল নাঈম নকশী।
Leave a Reply