বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

জাতীয় সংসদে পাস হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল-২০২৬

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১২ সময় দেখুন

ঢাকা, ০৭ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ‘গুমের ঘটনা হবে মানবতাবিরোধী অপরাধ’—এমন সংজ্ঞা রেখে, জাতীয় সংসদে পাস হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল-২০২৬। এর মধ্য দিয়ে, ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশ্বস্ত হলো। আজ মঙ্গলবার দুপুরে আইনমন্ত্রী সংসদে তুললে, বিলটি কণ্ঠভোটে পাস হয়। এ দিন অধিবেশনের প্রথম পর্বে আরও ৮টি বিল পাস হয়েছে।

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটি ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে সংসদে অনুমোদনের জন্য সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে চারটি রহিত করে হেফাজত করা এবং ১৬টি পরে আরও শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়।

মঙ্গলবার সংসদ অধিবেশনের প্রথম পর্বে ৯টি অধ্যাদেশ বিল আকারে তোলেন মন্ত্রীরা। প্রথমে বাংলাদেশ হাওড় ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬ তোলা হলে, তা সর্বসম্মতভাবে পাস হয়।

এরপর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান চারটি বিল পাসের প্রস্তাব করেন। এগুলো হলো—‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর সংশোধন বিল-২০২৬, সিভিল কোর্টস সংশোধন বিল- ২০২৬, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস সংশোধন বিল-২০২৬ এবং রেজিস্ট্রেশন সংশোধন বিল, ২০২৬। প্রতিটি বিলই কণ্ঠভোটে পাস হয়।

ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সংশোধন বিলটি পাস হওয়ায় এখন থেকে গুমের বিচার করতে পারবে ট্রাইব্যুনাল।

আজ সংসদ অধিবেশনের প্রথম পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল-২০২৬, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল-২০২৬ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল-২০২৬ কণ্ঠভোটে সর্বসমম্মতিক্রমে পাস হয়।

আজ মঙ্গলবার পাস হওয়া প্রতিটি বিলই শেষ পর্যন্ত দফাওয়ারি কোনো সংশোধনী ছাড়াই কণ্ঠভোটে চূড়ান্ত অনুমোদন পায়। এর আগে জাতীয় সংসদে সোমবার ৭টি এবং রবিবার ২টি বিল পাস হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর