চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর করে জাতীয় সংসদে বিল পাস হলো
রিপোর্টার নাম
আপডেটের সময় :
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
২৯
সময় দেখুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর করে জাতীয় সংসদে বিল পাস হলো
ঢাকা, ০৫ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিসিএস ক্যাডার ও সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ‘সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬’ বিলটি সংসদে উত্থাপন করলে তা পাস হয়। এই বিলের আওতায় বিসিএসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করা হয়। এ ছাড়া স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থায় চাকরিতেও প্রবেশের বয়স ৩২ করা হয়। আর প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল থাকবে।
ঢাকা, ০৫ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিসিএস ক্যাডার ও সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।
আজ রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ‘সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬’ বিলটি সংসদে উত্থাপন করলে তা পাস হয়।
এই বিলের আওতায় বিসিএসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করা হয়। এ ছাড়া স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থায় চাকরিতেও প্রবেশের বয়স ৩২ করা হয়।
আর প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল থাকবে।
Leave a Reply