শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৯ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ০৩ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি )তে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কেন্দ্রে প্রবেশ করতে ভিড় করছেন পরীক্ষার্থীরা। এতে কেন্দ্রের প্রবেশমুখে পরীক্ষার্থীদের প্রচণ্ড চাপ লক্ষ্য করা গেছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে তল্লাশি করে পরীক্ষার্থীদের মেইন গেট দিয়ে প্রবেশ করানো হয়। যেকোনো বিলম্ব এড়াতে পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৯১৩৩ শিক্ষার্থী। কেন্দ্রে হিসেবে থাকছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় লাইব্ররি ও টিএসসি । পুরো পরীক্ষার বিষয়াদি মনিটরিং করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোহাম্মাদ তৌফিক আলম।

ববি কেন্দ্রে গুচ্ছ বি ইউনিটের সমন্বয়কারি ও আইন অনুষদের ডিন বলেন, আমাদের প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে। ইনশাআল্লাহ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ড. মোঃ রাহাত ফয়সাল বলেন , “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। মেডিকেল টিম সহ অন্যান্য সেবামূলক টিম সার্বক্ষণিক মনিটরিং করবেন। এবারের পরীক্ষায় শিক্ষার্থী বেশি থাকায় আগের চেয়ে বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি । আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।”

গুচ্ছ পদ্ধতির আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রের এ পরীক্ষা ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে বাড়তি নিরাপত্তা ও সতর্কতা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর