শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে সেনাবাহিনীতে অনারারি লেফটেন্যান্ট কমিশন প্রদান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৭ সময় দেখুন

শেখ মান্নাফ শাওন, ষ্টাফ রিপোর্টার, ২৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপলক্ষ্যে সেনাবাহিনী ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে জুনিয়র কমিশন্ড অফিসার পদ থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন। তারা হলেন— মোহাম্মদ জামাল উদ্দিন (আর্মার্ড), মো. আ. কাইয়ুম (আর্টিলারি), মো. মোহাররম হোসেন (আর্টিলারি), মো. সাইফুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স), মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার (ইঞ্জিনিয়ার্স), মো. ইসমাইল হোসেন (ইঞ্জিনিয়ার্স), মো. শহিদুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স), মো. আবদুল কাদের (সিগন্যালস্), কাজী মোকাররম হোসেন (ই বেঙ্গল), মো. হাবিবুর রহমান (ই বেঙ্গল), মোহাম্মদ তাজুল ইসলাম (ই বেঙ্গল), মোহাম্মদ কিবরিয়া কামাল (ই বেঙ্গল), মোহাম্মদ কামরুজ্জামান (ই বেঙ্গল), মো. খালেদ মোর্শেদ নীরব (বীর), শেখ কামাল উদ্দিন (এএসসি), ওবায়দুর রহমান সেখ (ইএমই), মো. আবুল হাশেম (ইএমই) এবং মো. আব্দুল কাদের (সিএমপি)।

সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর