শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল : বীর শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৬ সময় দেখুন

শেখ মান্নাফ শাওন, ষ্টাফ রিপোর্টার, ২৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল। শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ বেদি, স্মরণ করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের সমাগম বাড়তে থাকে। হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে আসছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

সরেজমিনে দেখা যায়, নীরবতা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মানুষ পুষ্পস্তবক অর্পণ করছেন। কেউ দাঁড়িয়ে আছেন নীরবে, কেউবা স্মৃতিচারণ করছেন শহীদদের আত্মত্যাগের কথা।

কুমিল্লা থেকে আসা স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাই প্রতি বছরই এখানে এসে তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

কলেজ শিক্ষার্থী সাকিব বলেন, বন্ধুদের সঙ্গে এসেছি। আমাদের বীর শহীদদের জন্যই আজকের এই স্বাধীনতা। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ব অনুভব করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর