বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

নৈতিক দায়িত্ব পালন করতে স্মৃতিসৌধে এসেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০৫ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আল্লাহর দরবারে দোয়া করেছি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন অটুট থাকে। নৈতিক দায়িত্ব পালন করতে স্মৃতিসৌধে এসেছেন জানিয়ে তিনি একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন চিরদিন অটুট থাকে। দেশের মানুষের ওপর যেন শান্তি ও রহমত বর্ষিত হয়।

তিনি আরও বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করতে এখানে এসেছি। এটি রাষ্ট্রের সর্বোচ্চ আনুষ্ঠানিকতার একটি অংশ। সবার মতো আমরাও আমাদের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর