বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই : বিরোধীদলীয় উপনেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬ সময় দেখুন

ঢাকা, ১১ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে বৈঠক শেষে বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই, স্বৈরাচারের দোসর।কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা পরিষ্কার নয়।

অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া সংসদ ভবনে উপস্থিত জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষে সরকারের প্রস্তাবিত ডেপুটি স্পিকার পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জামায়াত।

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কী হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। সংসদকে জনগণের জন্য কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর