শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে জমে উঠেছে ঈদের বাজার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪৭ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পবিত্র ঈদকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠছে মার্কেট ও দোকানপাট।

উপজেলা শহরের পিরতলা বাজার, নুতন বাজার, বোর্ড অফিস বাজার, বাজারসহ আশপাশের বিপণিবিতানগুলোতে কাপড়, জুতা, প্রসাধনী, সেমাই, চিনি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের দোকানে ক্রেতাদের উপস্থিতি বেশি।

ব্যবসায়ীরা জানান, ঈদ ঘনিয়ে আসায় প্রতিদিনই বিক্রি বাড়ছে। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত কেনাকাটার চাপ বেশি থাকে। অনেক দোকানে নতুন নতুন ডিজাইনের পোশাক আনা হয়েছে ক্রেতাদের চাহিদা মেটাতে।

ক্রেতারা জানান, পরিবারের সবার জন্য ঈদের পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই তারা বাজারে আসছেন। তবে কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় প্রশাসন ও বাজার ব্যবসায়ি সংশ্লিষ্টরা জানান, ঈদের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভেজাল বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। ফলে ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর