রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

খাল দখলদারদের যারা আশ্রয়-প্রশ্রয়া দিবে তাদেরও আইনের আওতায় আনা হবে : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ঢাকা, ০৭ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মুগদা থানাধীন মান্ডার শাপলা সিটিতে খাল পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন খাল দখলদারদের যারা আশ্রয়-প্রশ্রয়া দিবে তাদেরও আইনের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, খাল পুনরুদ্ধার ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে চার ধাপের পরিকল্পনা নেওয়া হয়েছে। খালের সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং খাল পুনরুদ্ধারে কাজ করা হবে।

তিনি বলেন, ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করতে সরকার কাজ করছে। খালগুলোকে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হবে। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্টরা সচেতন রয়েছে। কেউ যদি দখলদারদের আশ্রয়–প্রশ্রয় দেয়, তাকেও আইনের আওতায় আনা হবে।

হাবিবুর রশিদ হাবিব জানান, খাল পুনরায় ভরাট বা দখল ঠেকাতে খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে খাল দখলের সুযোগ না থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। খাল ব্যবস্থাপনার বিষয়টি স্থানীয় সরকার বিভাগ ও সিটি করপোরেশন দেখভাল করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর