আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৫ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার ৭ নং বড় আলমপুর ইউনিয়নের খষ্টি বাজার হতে তাতারপুর পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেছেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমিন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে নবনির্বাচিত এই সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটি তাঁর প্রথম উন্নয়নমূলক কাজের উদ্বোধন বলে স্থানীয়রা জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী রাস্তা পাকাকরণ কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এমপি জানান,”আলহামদুলিল্লাহ, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর এটি প্রথম উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন হলো।” প্রথম সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনের মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা শুরু করলেন সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমিন।
Leave a Reply