শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

জনতার সেবক নুরুল আমীন এখন পীরগঞ্জের মুখপাত্র

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৫ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৫ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): একজন মাদ্রাসা শিক্ষক মসজিদের খতীব। সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত হয়ে মসজিদের মিম্বার থেকে এখন সংসদ সদস্য। “মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত,” কথাটিকে মিথ্যা প্রমাণ করে দিলেন মাওলানা নুরুল আমীন।

মসজিদের ঈমাম থেকে প্রথম বার নির্বাচন করেই সংসদ সদস্য নির্বাচিত হলেন মাওলানা নুরুল আমিন , মাননীয় সংসদ সদস্য, রংপুর-৬ পীরগঞ্জ।

রংপুরের পীরগঞ্জের মাওলানা নুরুল আমীন পেশায় একজন ইমাম ও খতিব। পাশাপাশি তিনি পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক। এ ছাড়াও তিনি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি। স্থানীয়ভাবে এবং সারাদেশে তিনি ইসলামী বক্তা হিসেবেও পরিচিত।

পীরগঞ্জে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাওলানা নুরুল আমীন পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর গ্রামের মাওলানা আজিজুর রহমান ও আমেনা খাতুন দম্পতির সন্তান। ১৯৭৪ সালের ১ মার্চ তিনি জন্মগ্রহণ করেন।

উপজেলার চতরা ইউনিয়নের আলতাব নগর জামে মসজিদের খতিব তিনি। ভোটের পরদিনও তিনি ওই মসজিদে ঈমামতি করেন। আজও তার ব্যত্যয় ঘটেনি, প্রতি শুক্রবারে সেখানে হাজার হাজার মুসল্লির ঢল নামে।

জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে তিনি এম পি নির্বাচিত হন। মাওলানা নুরুল আমিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।

মাওলানা নুরুল আমিন বলেন, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, আল্লাহ্ পাক মেহেরবানি করে আমাদের বিজয় দান করেছেন, এখন আমাদের কাজ হলো সকলে মিলে পীরগঞ্জকে সাজানো। যারা সম্মান দিয়ে আমাকে এ দায়িত্ব প্রদান করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের খাদেম হিসেবে চলতে চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর