বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৭ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০১ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ পীরগঞ্জ উপজেলা-এর উপজেলা প্রশাসনের আয়োজনে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ রংপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাওলানা মোঃ নুরুল আমীন।

উক্ত সভায় পীরগঞ্জ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় প্রধান অতিথিকে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে সকল কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে পীরগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত কর্মকর্তাগণ তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয় ইনশাআল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর