সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে যৌথ সামরিক হামলা চাললো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে যৌথ সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরা’র।

মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ওপর এই হামলা দুই দেশের সমন্বিত সামরিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, হামলাটি ইরানের প্রতিরোধ ক্ষমতা কমানোর উদ্দেশ্যে পরিকল্পিত।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তেহরানের রিপাবলিক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার ফলে শহরের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এর আগে ইসরায়েল ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করার দাবি জানিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় পুরো দেশজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে।

এই হামলার ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর