রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

১৮০ দিনের টার্গেটে দৃশ্যমান উন্নয়ন চান পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ সময় দেখুন

রাঙ্গামাটি, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে এসে পৌঁছেছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা থেকে রাঙামাটি আসার পথে এবং শহরে পৌঁছানোর পর তাকে রাজকীয় সংবর্ধনা জানায় স্থানীয় জনতা ও দলীয় নেতা-কর্মীরা।

​​রাঙামাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ও গণমাধ্যমের সাথে আলাপকালে মন্ত্রী তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন,পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না। আমরা ১৮০ দিনের একটি বিশেষ টার্গেট নিয়ে কাজ শুরু করছি, যাতে এই সময়ের মধ্যে মানুষ দৃশ্যমান উন্নয়ন দেখতে পায়।”

​তিনি আরও উল্লেখ করেন যে, এই অঞ্চলে এমন সব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে যা সাধারণ মানুষের কাছে ‘চমক’ হিসেবে পরিগণিত হবে।

​মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাঙামাটিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শত শত মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে নেতা-কর্মীরা তাকে শহর প্রদক্ষিণ করান। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানান। এ সময় পার্বত্য মন্ত্রীর সাথে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর