রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

বিডিআর ট্রাজেডিতে শহীদ সেনা অফিসারদের ন্যায্য বিচার বাংলাদেশে হবে : উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ সময় দেখুন

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ২৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আর্থিক সংকট মোকাবিলায় ও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষের দুর্দশা লাঘবে আগামী ১০ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ​প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
একই সাথে কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ আসবে বলেও জানান তিনি।

আজ ​বিকেলে ঢাকার ধামরাইয়ে বিডিআর ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বরিশাল এক্স-ক্যাডেট’স অ্যাসোসিয়েশনের আয়োজনে হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বিগত সময়ের শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, অনেক মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে এবং বেকারত্ব বেড়েছে। এই ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং কর্মসংস্থান তৈরির মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি নিশ্চিত করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ।

তিনি শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় শহীদরা যে আত্মত্যাগ করেছেন, তার সঠিক বিচার প্রক্রিয়া চলমান। আমরা আশা করি তারা ন্যায়বিচার পাবেন। সুস্থ ও শিক্ষিত জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

তিনি আরোও বলেন, বিডিআর পিলখানা সংক্রান্ত একটি তদন্ত কমিশন হয়েছে এবং বিডিআর হত্যাকান্ডের বিচার যাতে যথাযথ ভাবে ন্যায্যতার সাথে আইন অনুযায়ী সম্পূর্ণ হয় সে বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব তমিজউদ্দিন উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই ক্যাম্পে কয়েকশ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মেজর মাহবুবের মা মিসেস খোদেজা রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর