মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ফোনে কথা বলে অসুস্থ জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ সময় দেখুন

ঢাকা, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর শুনে তার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথমে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর আগ্রহের প্রেক্ষিতে তার সঙ্গে সরাসরি ফোনালাপের ব্যবস্থা করা হয়। ফোনে তারা কুশল বিনিময় করেন।

গোলাম পরওয়ার আরও জানান, আলাপকালে জামায়াত আমির প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দেন। তিনি প্রধানমন্ত্রীকে সপরিবারে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। দাওয়াতপত্র গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল ডা. শফিকুর রহমানের। তবে যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার কর্মসূচি স্থগিত করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর