হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভর্তি
রিপোর্টার নাম
আপডেটের সময় :
রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
১৪৮
সময় দেখুন
হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভর্তি
ঢাকা, ২২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভর্তি হয়েছেন।আজ রবিবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সেলিমা রহমান। এরপর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। বেগম সেলিমা রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
ঢাকা, ২২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভর্তি হয়েছেন।আজ রবিবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সেলিমা রহমান। এরপর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
বেগম সেলিমা রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
Leave a Reply