রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

আশুলিয়ায় মাদক, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২০ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মাদক, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশুলিয়া থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ সভায় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং যুবদল স্বেচ্ছাসেবক দল অন্যান্য অন্য সংগঠন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃরুবেল হাওলাদার তিনি বলেন, “সমাজ থেকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূল করতে হলে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি ও তথ্য প্রদানেই অপরাধ দমনে সফলতা আসবে।

তিনি অভিভাবকদের প্রতি সন্তানের চলাফেরা ও বন্ধু-বান্ধবের প্রতি নজর রাখার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম-খতিব ও সমাজসেবীরা। বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগ জরুরি।

অনুষ্ঠানে পুলিশ সদস্যরা মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন দিক তুলে ধরেন এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে থানায় তথ্য দেওয়ার আহ্বান জানান। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর