বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না : শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ সময় দেখুন

ঢাকা, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না।

শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে। সরকারের অগ্রাধিকারে আছে শিক্ষার্থীদের ক্লাসরুমে নিয়ে আসা, কারিকুলাম রিভিউ করা, কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে বাজেট ৫ শতাংশে নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না খরচের গুণগত মানও বাড়াতে হবে। মাধ্যমিক থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।

এছাড়া শিক্ষক প্রশিক্ষণকে শক্তিশালী করা, তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর