সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জের লিচুগাছগুলিতে মুকুলে ভরপুর : মৌ মৌ গন্ধে মুখরিত এলাকা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): চারিদিকে ফল্গু হাওয়ায় ভেসে আসছে লিচুর মুকুলের মৌ মৌ ঘ্রাণ। এবারে রংপুরের পীরগঞ্জ এলাকা ঘুরে দেখা যাচ্ছে লিচুর গাছে গাছে মৌসুমী ফল লিচুর আগমনী বার্তা। প্রায় সব বাড়ি ও বাগানে এবারে রেকর্ড পরিমানে লিচুর মুকুল দেখা যাচ্ছে। পীরগঞ্জের প্রতিটি এলাকাতে এবছর লিচুগাছগুলি প্রচুর মুকুলে ছেঁয়ে গেছে। কিছু কিছু গাছে লিচুর গুটি হতে শুরু করেছে।

এখন বসন্তকাল। এ সময়ে সাধারণতঃ ফল গাছগুলিতে মুকুল আসার উপযুক্ত সময়। পীরগঞ্জ এলাকার গ্রাম-গঞ্জ ঘুরে দেখা গেছে, মৌসুমী ফল গাছগুলোতে ফুলে ফলে ভরপুর।

আম,কাঁঠাল,জাম্বুরা,লটকন, লিচু সহ সকল ফল গাছে মুকুল এসেছে, এমন দৃশ্য নজর কাড়া। ওই সকল মুকুলের সুবাসে প্রকৃতি যেন তার ভিন্ন মাত্রার গন্ধে ভরপুর হয়ে সেজেছে। গাছে গাছে পাখীদের বিচরণ চোখে পড়ার মত।সকল বাড়ি ও বাগানে মৌসুমী ফলের এমন শুরুটা সবার মনে বসন্তের হাওয়ায় দোল দেয়।

লিচুর মুকুলগুলিতে সবেমাত্র গুটি ধরেছে। অকাল বর্ষণ না হলে এ বছর প্রচুর পরিমানে লিচুর ফলন হবে আশা করা যায়। এখন শুধুই মৌ মৌ ঘ্রাণে ভরপুর ধরণী। সুখের শিহরণে তাই প্রাণে জাগরণ এসে দোলা দিয়ে জানিয়ে দিচ্ছে-আহা! কী আনন্দ,আকাশে-বাতাসে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর