আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ রংপুরের ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়লাভ করেছেন। রংপুর-৪ ও রংপুর-৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও রংপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী জনাব সাইফুল ইসলাম নির্বাচনে গোলসীল মারা বাতিলকৃত পাঁচ সহস্রাধীক বাতিলকৃত ব্যালট বৈধতার দাবিতে ভোট পূণঃগণনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রেস ব্রিফিং করেছেন।তিনি আজ সকাল থেকেই তাঁর আসনের সমর্থনকারীদের নিয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোট পূণঃগণনার দাবিতে অবস্থান করছেন।
১২ ই ফেব্রুয়ারি/২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ২৪-রংপুর,৬-পীরগঞ্জ আসনের ফলাফলে জামায়াতে ইসলামীর মো.নুরুল আমীন ১১৮৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি’র মো. সাইফুল ইসলাম ১১৬৯১৯ ভোট পেয়ে পরাজিত হন। ওই আসনে আরও ছয় প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও তাঁরা সকলেই জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন-
সুলতান মাহমুদ-হাতপাখা-২০৭৪ ভোট, নুর আলম মিয়া-লাঙল-১২৬৪, খন্দকার শাহিদুল ইসলাম-ফুটবল-২২৭, মো.ছাদেকুল ইসলাম- দোয়েল-২১৮, আবু জাফর মো. জাহিদ-ঘোড়া- ১৫৬ এবং তাকিয়া জাহান চৌধুরী-সূর্যমূখী- ১৫০ ভোট।
উল্লেখ্য যে, ওই আসনে সর্বমোট ভোটার সংখ্যা ৩৫২৮৫২, প্রদত্ত ভোট সংখ্যা ২৪৪৯৭০। ১১৩ টি কেন্দ্রের সকল কেন্দ্রের ফলাফল মোতাবেক জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নুরুল আমীনকে বিজয়ী ঘোষণা করে সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশিত হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১৫৮৫৮০, না পড়েছে ৬১৯৬৯ ভোট।
Leave a Reply