রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সিরিয়ায় দফায় দফায় মার্কিন হামলা : ২ মার্কিন সেনা ও ১ দোভাষী নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ সময় দেখুন

মোহাম্মাদ নাদের-যুক্তরাষ্ট্র প্রতিনিধি (ইউএসএ), ১৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সিরিয়ায় দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আইএসআইএলের (আইএসআইএস) বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে। গত বছর দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হওয়ার ঘটনার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেন্টকম শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ৩ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সিরিয়ায় আইএসআইএলের ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অভিযানে নির্ভুল অস্ত্র ব্যবহার করে সংগঠনটির অবকাঠামো ও অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে। সেন্টকম জানায়, সন্ত্রাসী নেটওয়ার্কের অবশিষ্টাংশের ওপর ‘অব্যাহত সামরিক চাপ’ বজায় রাখতেই এ হামলা চালানো হয়েছে।

গত ডিসেম্বরে ঐতিহাসিক শহর পালমিরার কাছে আইএসআইএল মার্কিন ও সিরীয় বাহিনীর ওপর হামলা চালায়। এতে সার্জেন্ট এডগার ব্রায়ান তোরেস-তোভার, সার্জেন্ট উইলিয়াম নাথানিয়েল হাওয়ার্ড এবং মার্কিন বেসামরিক দোভাষী আয়াদ মনসুর সাকাত নিহত হন। ওই হামলার পর শুরু হওয়া ‘অপারেশন হকআই’ অভিযানে গত দুই মাসে ৫০ জনের বেশি আইএসআইএল যোদ্ধা নিহত বা আটক হয়েছে। এসময়ে প্রায় ১০০টি অবকাঠামো লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
সিরিয়ায় দফায় দফায় মার্কিন হামলা
এক শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

এদিকে যুক্তরাষ্ট্র শুক্রবার সিরিয়া থেকে হাজারো আইএসআইএল বন্দিকে ইরাকে স্থানান্তরের কাজ সম্পন্ন করেছে। বাগদাদের অনুরোধে তাদের ইরাকে পাঠানো হয়েচে। সেখানে তাদের বিচার হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

অন্যদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে অবস্থিত আল-তানফ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ এখন সরকারি বাহিনীর হাতে রয়েছে। বহু বছর ধরে আইএসআইএলবিরোধী লড়াইয়ে এই ঘাঁটি ব্যবহার করছিল মার্কিন বাহিনী।

উল্লেখ্য, ২০১৯ সালে সিরিয়ায় আইএসআইএলের আঞ্চলিক পরাজয়ে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) সঙ্গে কাজ করে। তবে বর্তমানে ওয়াশিংটন সিরিয়ার নতুন কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে এবং এসডিএফের সঙ্গে জোটের উদ্দেশ্য অনেকটাই শেষ হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর