সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়টি চরম অব্যবস্থাপনা ও অনিয়মে ভরপুর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের মিঠাপুকুর উপজেলার স্বনামধন্য শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়টি এখন নানা সমস্যা ও অনিয়মে জর্জরিত। রংপুরের মিঠাপুকুর উপজেলার সবচেয়ে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় বর্তমানে চরম অব্যবস্থাপনা ও শিক্ষকদের উদাসীনতার কারণে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।একসময় শিক্ষার মান ও শৃঙ্খলার জন্য পরিচিত এই বিদ্যালয়টি এখন অনুপস্থিতি, মাদকাসক্তি ও অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে,কার্যকর তদারকি ও কঠোরতা না থাকায় বর্তমানে প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে না।যারা আসে,তাদের অনেকেই ক্লাসে মনোযোগ না দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে সিগারেট ও মাদক গ্রহণের মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।এদিকে পাঠদানে শিক্ষকদের উদাসীনতা শিক্ষার মানকে আরও পিছিয়ে দিচ্ছে।নিয়মিত ক্লাস না নেওয়া, দায়িত্বহীন আচরণ এবং পর্যাপ্ত তদারকির অভাবে শ্রেণিকক্ষগুলো কার্যত অকার্যকর হয়ে গেছে।অভিযোগ রয়েছে,বিদ্যালয়ের কিছু ছাত্রী নিয়মিত স্কুল চত্বরে অশালীন টিকটক ভিডিও ধারণ করছে, যা শিক্ষার পরিবেশকে আরও প্রশ্নবিদ্ধ করছে।বিত্তবান পরিবারের প্রভাব খাটিয়ে নিয়োগ পাওয়া শিক্ষাগত যোগ্যতাহীন প্রধান শিক্ষক ও দায়িত্বজ্ঞানহীন সহকারী শিক্ষকদের উদাসীনতায় প্রতিষ্ঠানটি আজ পড়াশোনার বদলে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।অভিভাবক ও সচেতন মহলের মতে,দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর