মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

নির্বাচনী নিরাপত্তার নানা দিক নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করলেন মার্কিন রাষ্ট্রদূত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ সময় দেখুন

ঢাকা, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য নিশ্চিত করে। বৈঠকে নির্বাচনী নিরাপত্তার নানা দিক নিয়েও আলোচনা করা হয়।

মার্কিন দূতাবাস জানায়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে শোনেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ায় তিনি সরকারকে সাধুবাদ জানান।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করেন মার্কিন দূত। পাশাপাশি দুই দেশের সামনে থাকা নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর