সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরের বাবনাপাড়া মসজিদ কমপ্লেক্স দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ সময় দেখুন

মোঃ মহির উদ্দিন, নাগরপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ০৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের নাগরপুরের বাবনাপাড়া গ্রামের মসজিদ কমপ্লেক্স দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের নাগরপুর উপজলার বাবনাপাড়া গ্রামের মসজিদ কমপ্লেক্স দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে আজ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার আবু তালেব, সহকারী সুপার মাওলানা মোঃ মাইনুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন মুসা (যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরপুর বাজার বণিক সমিতি), মাহবুবুর রহমান খোকান (সহ-সভাপতি, বাবনাপাড়া/বেপারি পাড়া কবরস্থান কমিটি)।

এছাড়াও মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অতিথিরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর