সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

নোয়াখালীর চাটখিলের বদলকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে প্রচন্ড বেত্রাঘাতের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ সময় দেখুন

মোঃ জাকির হোসেন (মনু) নোয়াখালী, ৩০ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলামের বিরুদ্ধে আবিহা নুসাইবা আরশী নামে এক শিক্ষার্থীকে প্রচন্ড বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে।

এই অভিযোগ এনে ঐ শিক্ষার্থী আরশীর মাতা জান্নাতুল ফেরদৌস বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মর্কতা মোঃ মিজানুর রহমানের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ থেকে জানা যায় যে, জান্নাতুল ফেরদৌসের কন্যা আরশী অষ্টম শ্রেণির ছাত্রী। তার রোল নং-২৪৭, শাখা-খ। তাকে বিনা কারণে গত বুধবার (২৮ জানুয়ারী) প্রধান শিক্ষক প্রচন্ড বেত্রাঘাত করেন। এতে সে  আহত হয়। আরশী আহত অবস্থায় বাসায় রয়েছে এবং তার শরীরে বেত্রাঘাতের চিহ্ন বিদ্যমান।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ তদন্ত কারলে সঠিক ঘটনা বের হয়ে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে তিনি পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর