সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে কেন্দ্রীয় যুবদলের নির্বাচনী টিমের কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৮ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও পটুয়াখালী সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় যুবদলের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী টিমের উদ্যোগে দুমকিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকালে দুমকি উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নির্বাচনী প্রচার টিমের সমন্বয়ক_সৈয়দ মেস্তাফিজুর রহমান রুমী। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার টিমের সমন্বয়ক এ্যাডভোকেট এবিএম মহসিন বিশ্বাস, খন্দকার মো: রিয়াজ, এডভোকেট এম এ মজিদ মানিক, সাইফ খান মিজান প্রমূখ।

কর্মশালায় নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার, কেন্দ্রভিত্তিক টিম গঠন এবং নির্বাচনী বিধি মেনে প্রচারণা কার্যক্রম পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে মাঠে কাজ করতে হবে। যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রভিত্তিক দায়িত্ব পালন এবং ভোটারদের ভোটকেন্দ্রে আনতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

কর্মশালায় কেন্দ্রীয় ও স্থানীয় যুবদল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী টিমের সদস্যরা উপস্থিত ছিলেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর