মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি ইসি এবং সরকার : এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৮৬ সময় দেখুন

ঢাকা, ০৬ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি ইসি এবং সরকার। এ অবস্থায় ইসির প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি।

 

আসিফ বলেন, একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে। জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। আবারও পুরোনো সেটেলমেন্টের পথে গেলে তা রুখে দেওয়া হবে।

 

তিনি বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। বড় দলের পক্ষে কাজ করেছে রিটার্নিং অফিসার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর