মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনও চাপ নেই : পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৪৮ সময় দেখুন

ঢাকা, ০৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার মুন্সিগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনও চাপ নেই।

 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনও বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সাথে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয়।

 

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে। জড়িতরা ভারতে থাকার তথ্য থাকলেও নির্দিষ্ট কোথায় আছে, সে তথ্য নেই। সেটি জানা গেলে ভারত সরকারকে তাদেরকে ধরার বিষয়ে বলা হতো।

 

তিনি আরও বলেন, বিচার সময় বেঁধে হয়না। তারপরও সরকারের সার্বিক চেষ্টা থাকবে আসামিদের যতদ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।

 

এর আগে সকালে মুন্সিগঞ্জ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও ৪ আগষ্ট নিহত তিন শহীদের কবর জিয়ারত করেন পররাষ্ট্র উপদেষ্টা। কর্মসূচিতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর